Sylhet Today 24 PRINT

ভয়ংকর! বীভৎস! যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমায় দগ্ধ ২৭

বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন।

সিলেট টুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৫

ফাইল ছবি


ভয়ংকর ! বীভৎস! এবার বাসে পেট্রোল বোমায় দগ্ধ হলেন ২৭ জন! বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন।
যাত্রবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মোল্লার ব্রিজ এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের মধ্যে অনেকেই আহত হয়েছেন।

তাদের মধ্যে দগ্ধ ২৭ জনসহ অন্তত ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধরা হলেন- জয়নাল আবেদিন মোল্লা (৩০), সালাহউদ্দিন পলাশ (৪০), শহিদ (৩০), তাকদির ইসলাম (২৮), সালমান (২০), নাজমুল (২৫), মোশাররফ হোসেন (৪০), সালাহউদ্দিন (৪০), সহিদা (২৬), ইয়াসির আরাফাত (২৫), রাশেদ (২২), মোমেন (২৮), খোকন (২৫), হারিস (২৫) ও নুরে আলম (৩০)।
এছাড়া দগ্ধ না হলেও আফরোজা (৩০) ও ইশতিয়াক মোহাম্মদ বাবর (৩২) নামে আহত দুজনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
আহতরা হাসপাতালে সাংবাদিকদের জানান, বাসটি ঘটনাস্থলে গেলে হঠাৎ বিকট শব্দ হয়ে তাতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেন, বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.