Sylhet Today 24 PRINT

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়: ড. মশিউর

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৯

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, কোনো সরকার যদি গর্ধব দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামালসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সেখানে ছিলেন।

বৈঠকে অঞ্চলভিত্তিক অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন মসিউর রহমান। এ ছাড়া মহিলাদের জামানতবিহীন ঋণ গ্রামে ছড়িয়ে দেয়ার ওপরও জোর দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ড. মসিউর বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে তা আলোচনা। শুদ্ধি অভিযান ও বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বিশেষ আলোচনা হয়নি। পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যে সব খবর আসে তা সব সময় পুরোপুরি সত্য নয় অভিযোগ করেন ড. মসিউর। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আংশিক খবর প্রকাশিত হয়। সব সময় যার প্রমাণ থাকে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.