Sylhet Today 24 PRINT

লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

নিউজ ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

দশম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সংসদে মাগরিবের বিরতির পর লতিফ সিদ্দিকীর পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।

তিনি বলেন, মাননীয় সদস্যবৃন্দ আমি এখন দশম জাতীয় সংসদের একজন সদস্যের পদত্যাগের বিষয় অবহিত করছি। জাতীয় সংসদের আসন ১৩৩ এবং টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর সংসদে উপস্থিত হয়ে নিজ আসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমার কাছে তিনি একটি পদত্যাগপত্র দিয়েছেন। আমি পদত্যাগপত্রটি গ্রহণ করা মাত্র সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী আসনটি শূন্য হয়ে যায়। 

কার্যপ্রাণালী বিধির ১৭৮ এর ৩ দফা অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদে জানানোর বিধান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.