Sylhet Today 24 PRINT

সীতাকুন্ডে অনুপ্রবেশের অভিযোগে আটক ৪৫ রোহিঙ্গা

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তারা খবর পান যে কক্সবাজার থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় আশ্রয় নিয়েছে। রাত ১১টার দিকে তারা ওই এলাকায় অভিযান শুরু করেন। পরে কেশবপুরের মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের ভাড়ার ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ড থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.