Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের পরিচয়পত্র দিতে রাজি হয়েছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৯

মিয়ানমার রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে ‘সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।

ড. মোমেন বলেন, আলোচনায় মিয়ানমার স্বীকার করেছে, তাদের ফরমে ভুল আছে। এটা সংশোধন করবে। সম্প্রতি রাখাইনে থাকা রোহিঙ্গাদের মাঝে মিয়ানমার সরকার এনভিসি (ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড) বিলি করেছে। এসব কার্ড নিয়ে রোহিঙ্গাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.