Sylhet Today 24 PRINT

সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৯

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে সোয়া ৭টায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে। দুই ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হলে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকে। তবে সকাল সোয়া ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.