Sylhet Today 24 PRINT

দিনাজপুরে সাঁওতাল-বাঙালি সংঘর্ষ: নিহত ২

জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের পার্বতীপুরে সাঁওতালদের সঙ্গে বাঙালিদের সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সিলেট টুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৫


জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের পার্বতীপুরে সাঁওতালদের সঙ্গে বাঙালিদের সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাবিবপুর গ্রামে সাঁওতাল ও বাঙালি জনগোষ্ঠীর লোকজন তীর-ধনুকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় বলে পার্বতীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান।

তিনি বলেন, “সংঘর্ষে জহুরুল নামের এক ব্যক্তি এবং তার ছেলে সোহাগ নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এছাড়া আরো কয়েকজন আহত হওয়ারও খবর পেয়েছি।”

সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়েছে বলেও ওসি জানিয়েছেন।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.