Sylhet Today 24 PRINT

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাঁড়াশি অভিযান চালানো হবে : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৯

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৯ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি

প্রধানমন্ত্রী বলেন, নামমাত্র টাকা ভাড়া দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ও আবাসিক হলে কারা থাকছেন, কারা মাস্তানি করছেন তা খতিয়ে দেখা হবে।

ছাত্র রাজনীতি বন্ধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তা মনে করি না। তবে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইলে করতে পারে। এ নিয়ে সরকারের কিছু বলার নেই।

প্রধানমন্ত্রী আরো  বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের সর্বাগ্রে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্র রাজনীতি করেই এতদূর এসেছি। যারা উড়ে এসে জুড়ে বসে তারা ক্ষমতা উপভোগ করতে আসেন। তারা ছাত্র রাজনীতি পছন্দ করেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.