Sylhet Today 24 PRINT

‘ভারতে পালানোর পথে’ কাউন্সিলর মিজান ‍শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৯

চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরয়ে পাগলা মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

কাউন্সিলর মিজানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব মিডিয়া শাখার সিনিয়র সহকারি পরিচালক মিজানুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় মিজানকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান ‘শুদ্ধি অভিযানের’ মধ্যে হঠাৎ করেই লাপাত্তা হন ক্ষমতাসীন দলের নেতা মিজান। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.