Sylhet Today 24 PRINT

ঢাকার কাউন্সিলর শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার, বাসা থেকে ৭ কোটি টাকার চেক উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৯

মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসায় তল্লাশি চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক এবং এক কোটি টাকার এফডিআর জব্দ করেছে র‌্যাব। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজ বিকাল পৌনে ৫টার দিকে তাকে আটক করে মোহাম্মদপুরের বাসায় নিয়ে আসা হয়।

এর আগে, মিজানকে আটকের পর তাকে সঙ্গে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়েও অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানিয়েছে, তার কার্যালয়ে অবৈধ কিছু পাওয়া যায়নি।

ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‌্যাব। শুক্রবার (১১ অক্টোবর) সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, মিজান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.