Sylhet Today 24 PRINT

আন্দোলন সাময়িক স্থগিত, বুয়েটে ভর্তি পরীক্ষার বাধা কাটলো

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আগামী দুই দিন আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কথা জানান।

তারা বলেন, আমরা কিসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করছি সেটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো।

এর আগে স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য পাঁচ দফা দাবি না মানলে আন্দোলন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

শনিবার (১২ অক্টোবর) তারা নিজেদের মধ্যে আলোচনা করে ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.