Sylhet Today 24 PRINT

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৯

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ ও কিশোর গ্যাং নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন। তার নামে নগরের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (১৩ অক্টোবর) রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে র‌্যাবের টহল দলের সঙ্গে খোরশেদ আলম বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.