Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম বিমানবন্দরে ১৩০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৯

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩০ স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে তাকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান এ তথ্য নিশ্চিত করে জানান সকাল ৮টার কিছু সময় পর শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়ার স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.