Sylhet Today 24 PRINT

আনসার আল ইসলামের চার জঙ্গি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৯

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব।

সোমবার সকাল র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে র‍্যাব জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.