Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন!

নিউজ ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৫

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পত্তির ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। 

শনিবার দুপুর ২টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান বলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হলে আরাফাত রহমান কোকোকে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

কোকোর মরদেহ কবে কখন দেশে আনা হবে তা এখনও যায়নি।

এদিকে কোকোর মৃত্যুর খবরে এরইমধ্যে আত্বীয়-স্বজনেরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের কার্যালয়ে আসা শুরু করেছেন। আসছেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের মে মাসে আটক অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। তারপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.