Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৯

সাভারের আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ঝুলন্ত অবস্থায় পারভেজ মিয়া (২৬) ও সাদিয়া আক্তার (২৩) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এই দম্পতির মরদেহ উদ্ধারের পর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, পারভেজ একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি মা ও স্ত্রীর সঙ্গে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার রাতে এই দম্পতি ঝগড়ায় লিপ্ত হন উল্লেখ করে ওসি আরও জানান, সকালে নিহতদের প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা সেখানে যান। অনেক ডাকাডাকির পর স্বামী-স্ত্রীর কেউ কোনো সাড়া না দিলে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

পারভেজ ও সাদিয়াকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.