Sylhet Today 24 PRINT

২০২০ সালে ২২ দিন সরকারি ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৯

২০২০ সালে সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ২০২০ সালের ছুটির এই তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারি ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি পাঁচদিন, হিন্দুদের জন্য আটদিন, খ্রিস্টানদের জন্য আটদিন, বৌদ্ধদের জন্য পাঁচদিন। পার্বত্য এলাকার জন্য দুইদিন।’

২০১৯ সালে সরকারি ছুটি ছিল ১৯ দিন আর আগামী বছর সরকারি ছুটি ২২ দিন থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.