Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম বোটক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত চট্টগ্রাম বোটক্লাবের ‘বার্ষিক সাধারণ সভা-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সিবিসি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোট ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বোট ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও সাব কমিটির সদস্য এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় গত এক বছরে পরিচালিত চট্টগ্রাম বোট ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বার্ষিক সভা শেষে ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট বিএনএফডবিউএ ক্লাবে নবনির্মিত একটি থ্রিডি সিনেপ্লেক্স, বারবিকিউ পয়েন্ট ও কিডস জোন উদ্বোধন করেন। পরে সস্ত্রীক নৌপ্রধান বোট ক্লাবে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.