Sylhet Today 24 PRINT

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ হিসেবে পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর।

সোমবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. জাকির হোসেনকে সম্প্রতি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার।

এরপর ২২ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করছিলেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.