খালেদাকে সমবেদনা জানাতে গুলশান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | ২৪ জানুয়ারী, ২০১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।
আশরাফুল আলম জানান, খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুতেই তাকে সমবেদনা জানাতেই প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে মালেশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.