Sylhet Today 24 PRINT

গুরুতর অসুস্থ সাদেক হোসেন খোকা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৯

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। তিনি কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত নিউ ইয়র্কে চিকিৎসাধীন আছেন।

গত ২১ অক্টোবর (সোমবার) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এখন তার অবস্থা সংকটাপন্ন।

অসুস্থ সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানী নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমাদের দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।'

২০১৪ সালের ১৪মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। সেখানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দেশে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এ সব মামলার কয়েকটিতে সাজার আদেশ দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.