Sylhet Today 24 PRINT

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৯

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে ‍নূর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি জেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে টেকনাফের ঝিমংখালী সীমান্তে নাফ নদী পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।

এর আগে গুলিবিদ্ধ আবুল কালামকে উদ্ধার করা হয়েছিল।

নিহত নূর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। গুলিবিদ্ধ আহত আবুল কালাম একই এলাকার জেলে।

টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিপির গুলিতে আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রতিবাদলিপি পাঠিয়ে কেন তারা গুলি করেছে জানাতে চাওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.