নিরাপদ বাহির, অনিরাপদ ভেতর দিয়েই খালেদার সঙ্গে দেখা করছেন হাসিনা
নিউজ ডেস্ক | ২৪ জানুয়ারী, ২০১৫
বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে গুলশান বিএনপির রাজনৈতিক কার্যালয়ের বাইরের অংশে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ, পিজিআরসহ সব ধরণের বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে কার্যালয়ের বাইরে। কিন্তু কার্যালয়ের ভেতরে নিরাপত্তা বাহিনীর কেউ নেই, সেখানে উপস্থিত আছেন শোক জানাতে আসা বিএনপির সর্বস্তরের পর্যায়ের নেতাকর্মিরা।
অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে আশপাশের কোথাও সাধারণ মানুষজনের উপস্থিতিকে গ্রহণ করা না হলেও এক্ষেত্রে ব্যতিক্রমি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর লোকেরা।
উল্লেখ্য, শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদযন্ত্রেরর ক্রিয়া বন্ধ হয়ে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.