Sylhet Today 24 PRINT

শাহাদাতকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৫

জাতীয় দলের সােবক ক্রিকেটারের শাহাদাতের বাসার শিশু গৃহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ করেছে একটি সংগঠন।
গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের এই সংগঠনটি এই নির্যাতনের ঘটনায় অবিলম্বে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেফতার, বিচার এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছে।

উল্লেখ্য মাহফুজা আক্তার হ্যাপি নামের ১১ বছরের এক শিশু ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনে। হ্যাপি তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।

নির্যাতনের অভিযোগ উঠেছে ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে
এই ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়। পুলিশ এখনো পর্যন্ত ক্রিকেটার শাহাদাত হোসেন বা তাঁর স্ত্রীকে গ্রেফতার করতে পারেনি।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের নেতারা বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহকর্মীকে শ্রম আইনের আওতায় আনার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.