Sylhet Today 24 PRINT

টাইগারদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বার্তায় কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

টি-টোয়েন্টি ক্রিকেটের ১০০০তম ম্যাচে দিল্লিতে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর ছক্কায় জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। সাকিব-তামিম ছাড়াই দিল্লি জয় করেছে টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে তুলে নিয়েছে প্রথম জয়।

ঐতিহাসিক এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করে ভারতকে ১৪৮ রানে আটকে দিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই ভারতের মাঠে ভারতকে হারিয়ে দিতে লক্ষ্যটা থাকে নাগালের মধ্যেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.