Sylhet Today 24 PRINT

বিজয়ী ক্রিকেটারদের রাষ্ট্রপতির অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (৩ নভেম্বর) এই জয়ের পর এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটের ১০০০তম ম্যাচে দিল্লিতে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহর ছক্কায় জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। সাকিব-তামিম ছাড়াই দিল্লি জয় করেছে টাইগাররা। টি-২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে তুলে নিয়েছে প্রথম জয়।

ঐতিহাসিক এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করে ভারতকে ১৪৮ রানে আটকে দিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই ভারতের মাঠে ভারতকে হারিয়ে দিতে লক্ষ্যটা থাকে নাগালের মধ্যেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.