Sylhet Today 24 PRINT

টাইগারদের মির্জা ফখরুলের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

ভারতের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত পরিসরের হাজারতম ম্যাচে ভারতের বিপক্ষে এই প্রথম জয় পায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত।

জবাবে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.