Sylhet Today 24 PRINT

‘বেপরোয়াভাবে রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে মামলা’

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে বেপরোয়াভাবে রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘সড়ক পরিবন আইন ২০১৮’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, আপাতত বিদ্যমান স্লিপ পদ্ধতিতে মামলা দায়ের হবে। তবে মামলার প্রক্রিয়াটি সহজ করার জন্য শীঘ্রই পয়েন্ট অব সেল বা পিওএস যন্ত্র আমদানি করা হবে।

তবে আইনটি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর্যন্ত কোনো আইন প্রয়োগ করা হবে না বলেও জানান তিনি।

মো. শফিকুল ইসলাম বলেন, কোনো ট্রাফিক কর্মকর্তা বা সার্জেন্ট যদি সড়কে অনৈতিক কোন পদ্ধতি অবলম্বন করেন তাহলে তার বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর যে সমস্ত স্থানে জেব্রা ক্রসিং নেই সেখানে রাস্তা পারাপারে ট্রাফিক পুলিশ সহায়তা করবে বলেও জানান ডিএমপি কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.