Sylhet Today 24 PRINT

অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে র‍্যাবের চার্জশিট

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৯

ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে অস্ত্র আইনের মামলায় চার্জশিট দিয়েছে র‌্যাব।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ অক্টোবর মাদক ও অস্ত্র আইনের আলাদা দুই মামলায় রিমান্ড শেষে সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাজধানীতে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটক করে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.