Sylhet Today 24 PRINT

বুলবুলে পেছাল সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

সূচি অনুযায়ী ১১ নভেম্বর জেএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে। ১১ তারিখের পরীক্ষাটি কবে হবে সেটি এখনো জানানো হয়নি মন্ত্রণালয় থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.