Sylhet Today 24 PRINT

ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে এবং জনগণের সুরক্ষা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

শেখ হাসিনা বলেন, সরকার ঘূর্ণিঝড়ের পরপরই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতিও নিয়ে রেখেছে।

ঘূর্ণিঝড়টি যেন ব্যাপক ধ্বংসাত্মক না হয়ে ওঠে, সে জন্য সবাইকে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করার আহ্বান জানান শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.