Sylhet Today 24 PRINT

মেঘনা নদীর মোহনা থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৯

বরিশালের মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার  উপ-পরিদর্শক (এসআই) কমল এ তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশের এ কর্মকর্তা  জানান, গতকাল রোববার ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ নয় জেলের মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, রোববার দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১০ জেলে উদ্ধার হলেও ১৪ জন জেলে নিখোঁজ হন। ওইদিন রাতেই কোস্টগার্ডের একটি দল এক জেলের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.