Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে রংপুর এক্সপ্রেসে আগুন, চারটি বগি লাইনচ্যুত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর দুইটার দিকে উল্লাপাড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর তিনটি বগিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের কর্মীরা কাজ করছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.