Sylhet Today 24 PRINT

পুরোনো জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ গ্রেপ্তার ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৯

বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধান আতাউর রহমানসহ চার জঙ্গি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে জেলার শিবগঞ্জের পাকুড়তলা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর ও বগুড়া জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালায় বলেও জানান তিনি।

আটকরা হলেন, পুরোনো জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগ প্রধান আতাউর রহমান, উত্তরাঞ্চলীয় বায়তুল মাল বিভাগ ও নওগাঁ জেলা প্রধান মিজানুর রহমান, গাইবান্ধা জেলা প্রধান জহুরুল ইসলাম এবং বগুড়া জেলা প্রধান মিজানুর রহমান।

এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৮টি গ্রেনেড বডি, ১০টি গ্রেনেড তৈরির সার্কিট বডি, ৩০টি রেজিস্ট্রার, ১৫টি ক্যাপাসিটর, ১টি সোল্ডার আইরনসহ গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.