Sylhet Today 24 PRINT

হলি আর্টিজানে হামলার বিচার একটি দৃষ্টান্ত: ড. মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমকর্মীদের একথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে। হলি আর্টিজানের ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি। ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা কিছু মেরেছি, আর বাকিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।’

বুধবার দুপুরে হলি আর্টিজান মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে ‌মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.