Sylhet Today 24 PRINT

আমাদের বিজয় খুব শিগগিরই: রায় ঘোষণার পর আদালতে আসামিরা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিরা উচ্চ স্বরে বলতে থাকে- আল্লাহু আকবর আল্লাহু আকবর। এরপর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ করে বলে— আমাদের বিজয় খুব শিগগিরই।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো.মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে খালাসের রায় প্রদান করেন।

খালাসপ্রাপ্ত আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান সাংবাদিকদের বলে, ‘আল্লাহ আমাকে খালাস করেছেন।আমি অনেক বার বিচারককে বলেছি— আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এত দিন জেলে রাখছে।’

রায় ঘোষণা শেষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আসামিদের আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

খবর: বাংলাট্রিবিউন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.