Sylhet Today 24 PRINT

বায়ু দূষণ কমাতে অবৈধ ইটভাটা বন্ধের আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

বায়ু দূষণ কমাতে ঢাকা ও এর আশপাশের চার জেলার সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের আদেশ দিয়েছেন হাই কোর্ট।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে। সেই সঙ্গে রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোতে বায়ুদূষণ কমানোর উপায় খুঁজতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনে সরকারের প্রতি আদেশ দেওয়া হয়েছে। ওই কমিটিকে আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ঢাকার বায়ুদূষণ নিয়ে প্রকাশিত খবর ও প্রতিবেদন যুক্ত করে গত ২৭ জানুয়ারি পরিবেশ ও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ এর একটি রিটের শুনানি করে এসব আদেশ দেন হাই কোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.