Sylhet Today 24 PRINT

রুম্পা হত্যায় ৪ দিনের রিমান্ডে বন্ধু সৈকত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলায় তার বন্ধু আবদুর রহমান সৈকতের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোবরার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা (আইও) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস আসামিকে আদালতে হাজির করেন। তদন্ত স্বার্থে তিনি ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) রাতে সৈকতকে আটক করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানায় দায়ের করা মামলায় রোববার (৮ ডিসেম্বর) সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.