সিলেট টুডে ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৫
বাংলাদেশের ছিটমহলে সরস্বতী পূজা। মুসলিম বাসিন্দাদের উদ্যোগে সম্প্রীতির বার্তা দিতে এই পূজা হল রবিবার। কোচবিহারের দিনহাটা মহকুমার পাশে বাংলাদেশের ছিটমহলে আজ এই পূজোর গুরুত্ব একে বারে আলাদা। মশালডাঙ্গা নামে ছিটমহলটিতে অধিকাংশ বাসিন্দাই মুসলিম। তাদের ধর্মীয় অনুষ্ঠান তো হয়ই তবে এবছর তারা হিন্দুদের সরস্বতী পুজোর উদ্যোগ নিয়েছেন। কারণ একটাই সম্প্রীতির বার্তা দেওয়া।
তাই হাজারো পুজো থেকে এ এক অন্য পুজো। নেই আলোক রোশনাই। নেই প্যান্ডেলের বাড়বাড়ন্ত। তবে নিষ্ঠার কোনও ত্রুটি নেই। অন্য ছিটমহলের থেকে হিন্দু পুরোহিত এনে পূজা হয়েছে অন্য পূজার নিয়মে।
বিকেলের আয়োজনে আছে খিচুরি ভোগ । উন্নয়নের আলো এখানে আসেনি ছিটমহল গুলিতে। ছিট বিনিময় না হওয়া পর্যন্ত সরকারি ভাবে উন্নয়নের সুযোগ নেই। উন্নত সভ্যতা থেকে অনেক পিছিয়ে থাকা ছিটমহলে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। তাই সরস্বতী পূজোকে ঘিরে আনন্দে মাতলো তারাও।