Sylhet Today 24 PRINT

পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বেগম রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

নারীর আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখায় পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বেগম রোকেয়া পদক ২০১৯’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পদক তুলে দেয়া হয়।

পদক প্রাপ্ত পাঁচজন হলেন- বেগম সেলিনা খালেক, অধ্যক্ষ শামসুন নাহার, ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), পাপড়ি বসু এবং বেগম আখতার জাহান।

প্রসঙ্গত, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের সেই ৯ ডিসেম্বরই তার মৃত্যু হয়। রোকেয়ার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে ‘সুলতানার স্বপ্ন’, ‘মতিচূর’, ‘অবরোধ বাসিনী’, ‘পদ্মরাগ’ ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.