Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে জাপার প্রার্থী জিয়াউদ্দিন বাবলু

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বনানীতে দলটির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি এই আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনকে। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.