নিউজ ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৫
মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর লাশ ।
এ উপলক্ষ্যে সোম থেকে বুধবার সারাদেশে ৩ দিনের শোক ঘোষণা করেছে দলটি। তবে এই সময়ে চলমান হরতাল অবরোধ চলবে কিনা সে ব্যাপারে কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি ।
বিএনপি নেত্রীর পিএস শিমুল বিশ্বাস আরও জানিয়েছেন, বুধবার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্টিত হবে এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমানের জানাজা হবে।
প্রসঙ্গত , ২৪ জানুয়ারি মালোয়েশিয়ার একটি হাসপাতালে ৪৬ বছর বয়সে ইন্তেকাল করেন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো ।