Sylhet Today 24 PRINT

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম: মন্ত্রীর দুঃখপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যাচাই-বাছাই করে নতুন তালিকা ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে উৎসর্গ করা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খানের ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

গত ১৫ ডিসেম্বর প্রথম দফায় সারাদেশের ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেই তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও পাওয়া গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামও পাওয়া গেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের করা রাজাকারের ওই তালিকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.