Sylhet Today 24 PRINT

খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার নাজমানারা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক নাজমানারা খানুমকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করে বুধবার (১৮ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
 
অপর আদেশে খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০ ডিসেম্বর থেকে অবসর দেওয়া হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.