Sylhet Today 24 PRINT

বাড়ল স্বর্ণের দাম

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম আরও এক দফা বাড়িয়েছে। এবার ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

দর বৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৫৯ হাজার ১৯৫ টাকা। এত দিনের দর ছিল ৫৮ হাজার ২৮ টাকা। বৃহস্পতিবার থেকেই বাজারে নতুন দর কার্যকর হচ্ছে।

এবার দর বৃদ্ধির পেছনে টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থানকে দায়ী করা হয়েছে।

বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি মুদ্রার বিপরীতে বিদেশি মুদ্রার দর বৃদ্ধি পাওয়ায় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দর বেড়েছে। এ কারণে দর সমন্বয়ে বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নির্বাহী কমিটি।

নুতন দরে ২১ ক্যারেট মানের ভরি প্রতি দর দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। এত দিনের দর ছিল ৫৫ হাজার ৬৯৬। ১৮ ক্যারেটের ভরিপ্রতি দর এখন ৫১ হাজার ৮৪৬ টাকা। রুপার দর ৯৩৩ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.