Sylhet Today 24 PRINT

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৯

রাজধানীর শাহ আলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাব মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, গ্রেপ্তার চার ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.