Sylhet Today 24 PRINT

রোববার ব্র্যাকের সব অফিস বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৯

ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার (২২ ডিসেম্বর) সারা দেশে ব্র্যাকের সব অফিস বন্ধ থাকবে।

শনিবার (২১ ডিসেম্বর) ব্র্যাক থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্র্যাক জানায়, স্যার ফজলে হাসান আবেদকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে। জানাজা দুপুর সাড়ে ১২টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.