সিলেটটুডে ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ সাতজন সচিবকে ‘সিনিয়র সচিব’ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২৩ ডিসেম্বর) তাদেরকে সিনিয়র সচিব করে আদেশ জারি করা হয়।
সাজ্জাদুল হাসান সিলেটের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন।
সাজ্জাদুল হাসান ছাড়া পদন্নোতিপ্রাপ্ত অন্যরা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শাহিন আহমেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা ১৮ জন। মহাজোট সরকার বিগত সময়ে সিনিয়র সচিবের পদ সৃষ্টি করে। তাদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।