Sylhet Today 24 PRINT

সুন্দর ঢাকা শহর উপহারের প্রত্যয় আতিকুলের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

ফের মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে সুন্দর ঢাকা শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, আপনারা জানেন, আমি উপ-নির্বাচনে জিতে মেয়র হয়েছি। আবারও শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। যেদিন থেকে দায়িত্ব পেয়েছি একদিনও সময় নষ্ট করিনি। আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব নাগরিকের সহায়তা চাই।

আতিকুল ইসলাম বলেন, আমি জানি আমাদের কী চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতে হবে।

উত্তর সিটির এই মেয়র প্রার্থী আরও বলেন, ঢাকা দক্ষিণে তাপস মনোনয়ন পেয়েছেন। আমরা নির্বাচিত হলে একসঙ্গে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একসঙ্গে আপনাদের একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে হবে-এই প্রত্যাশা ও বিশ্বাস আমাদের আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.