Sylhet Today 24 PRINT

সাবেক সাংসদ বাপ্পী লাইফ সাপোর্টে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী লাইফ সাপোর্টে রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি লাইফ সাপোর্টে আছেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত ফজিলাতুন্নেসা বাপ্পীকে শনিবার (২৮ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.